February 18, 2026, 11:38 am
শিরোনামঃ
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও স্থানীয় সরকারকে গতিশীল করাই মূল লক্ষ্য : মির্জা ফখরুল সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ভারত-চীনের অভিনন্দন জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন যেসব সুবিধা পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা চাঁদপুরে অসহায় ২০০ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কক্সবাজারের টেকনাফ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ যশোরে যুবকের পেটে মিলল ২ হাজার ২০০ পিস ইয়াবা ময়মনসিংহের ফুলপুরে বাস-সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ; আহত ১৫
এইমাত্রপাওয়াঃ

হিজাব বিরোধী বিক্ষোভে ২ শতাধিক মানুষ নিহতের কথা স্বীকার করলো ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দেশব্যাপী হিজাব বিরোধী বিক্ষোভে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইরান। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, ‘দাঙ্গার’ কারণে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে। ‘সন্ত্রাসী হামলায়’ তারা নিহত হয়েছে। নিহত অন্যরা ‘দাঙ্গাকারী” এবং ‘বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য।’ এছাড়া ‘নিরাপত্তা বিশৃঙ্খলার পরিস্থিতিতে নিরাপদ ব্যক্তি মারা গেছে’ বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন শীর্ষ জেনারেল আমির আলী হাজিজাদেহ জানিয়েছেন, অস্থিরতার সময় তিন শতাধিক মানুষ ‘শহীদ ও নিহত’ হয়েছে।

এর আগে বিদেশভিত্তিক কয়েকটি বেসরকারি সংস্থা জানিয়েছিল, বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর হাতে চার শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে।

১৬ সেপ্টেম্বর ইরানের নিরাপত্তা বাহিনীর হেফাজতে মাহশা আমিনি নামে এক তরুণীর মৃত্যু হয়। এ ঘটনায় ইরানজুড়ে হিজাববিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page