October 8, 2026, 7:25 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

রোনাল্ডোকে ছাড়িয়ে গেলেন মেসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাতার বিশ্বকাপে রোববার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ষোলর ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলের জয় উপহার দেবার মূল কারিগর ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। মেসির দারুন এক গোলেই কাল প্রথমার্ধে লিড নিয়েছির আর্জেন্টিনা। এরপর পুরো ম্যাচেই মেসির দারুন পারফরমেন্সে আর্জেন্টিনা উজ্জীবিত খেলা দেখিয়েছে।
স্বাভাবিক ভাবেই ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন মেসি। এনিয়ে বিশ^কাপে আটবার ম্যাচ সেরার পুরস্কার জয় করলেন মেসি। এর মাধ্যমে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার। এই তালিকায় তৃতীয় স্থানে থাকা সাবেক ডাচ ফুটবলার আরিয়েন রবেন বিশ্বকাপে ছয়বার ম্যাচ সেরা পুরস্কার পেয়েছিলেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ষোলর ম্যাচে গোল করে এবারের আসরে তৃতীয় গোল করলেন মেসি। সব মিলিয়ে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা ৯টি। এখানেও মেসি রোনাল্ডোকে এক গোল পিছনে ফেলেছেন।
কাতার বিশ^কাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট এ্যাওয়ার্ড প্রাপ্তির দৌঁড়ে এখন মেসি এগিয়ে আছেন। সমান তিনটি করে গোল করে এই তালিকায় মেসির সাথে সমান তালে লড়াই করে যাচ্ছেন ইংল্যান্ডের মার্কোস রাশফোর্ড, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, নেদার‌্যলান্ডের কোডি গাকপো। ইকুয়েডরের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়াও তিন গোল করেছেন। কিন্তু তার দল ইতোমধ্যেই বিদায় নেয়ায় এই সংখ্যা আর বাড়ানোর কোন উপায় নেই।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page