July 12, 2026, 3:11 pm
শিরোনামঃ
দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে : ইরানের সর্বোচ্চ নেতা ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৪৩৩৩ জন হরমুজ প্রণালি সাময়িক বন্ধের ঘোষণা আইআরজিসির ২৫ হাজার ধাত্রী ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে : প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে : কৃষিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ বিনিয়োগের জন্য বিশ্বের সবচেয়ে উত্তম জায়গা : প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিনিয়োগের জন্য বর্তমান বিশ্বের সবচেয়ে উত্তম জায়গা এখন বাংলাদেশ- এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এর কারণ হিসেবে সরকারের পক্ষ থেকে সব ধরণের সুযোগ-সুবিধা নিশ্চিতের কথা জানান।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জে জাপানের জন্য করা স্পেশাল ইকোনোমিক জোনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, “বাংলাদেশ বিনিয়োগের জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গা। কারণ বিনিয়োগকারীদের জন্য আমরা সব থেকে বেশি সুযোগ-সুবিধা দিচ্ছি। বিনিয়োগ বান্ধব আইন ও নীতিমালা করে দিয়েছি। বিদ্যুৎ, জ্বালানি, সেবা-পরিষেবাসহ নানা সুবিধা দেয়া হচ্ছে। বিনোয়োগকারীদের যেকোনো সমস্যা হলে আমরা তার সমাধান করে দেবো।”

প্রধানমন্ত্রী বলেন, “ভৌগলিকভাবে বাংলাদেশ এমন একটি জায়গায় অবস্থিত; যা প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে একটি সেতুবন্ধন করে দিতে পারে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবচেয়ে ঘনবসতিপূর্ণ জায়গা বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় একটি বড় বাজার রয়েছে।”

সরকারপ্রধান বলেন, “বাংলাদেশে বিনিয়োগ করলে আমাদের সমুদ্র পথ, আকাশ পথ, রেল পথ ব্যবহার করতে পারবে। আমি আশা করি, বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ করতে আসবে। ভারত, চীন, সৌদি আরব, সিঙ্গাপুরের সঙ্গে আলোচনা হচ্ছে। তারা এখানে বিনিয়োগ করবে। তাদের জন্য আমরা আলাদা আলাদা অঞ্চল করে দেব।”

শেখ হাসিনা বলেন, “আমাদের ভৌগলিক অবস্থার কারণে বাংলাদেশ ৩০০ কোটিরও বেশি মানুষের বাজার হতে পারে। বাংলাদেশের ১৬ কোটি মানুষ তো আছেই। আমি আশা করি, জাপানের উদ্যোগটা অন্যান্যদেরও আগ্রহী করবে। জাপানকে ধন্যবাদ, তাদের সঙ্গে আমাদের অনেক প্রকল্প আছে। ব্যবসাবান্ধব আরও অনেক প্রকল্প হবে আশা করি।”

 

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page