September 17, 2026, 7:49 am
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের জন্য ইইউ’র সহযোগিতায় ভেটো দিলো হাঙ্গেরি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর ১৮ বিলিয়ন ইউরো (১৮.৯৩ বিলিয়ন ডলার) আর্থিক সহযোগিতা প্যাকেজে ভেটো দিয়েছে হাঙ্গেরি। এই ভেটোর ফলে ইইউ সদস্য রাষ্ট্রগুলোকে একটি জটিল টেকনিক্যাল পরিকল্পনা প্রণয়ন করতে হবে, যাতে করে নতুন বছরে ইউক্রেনে সহযোগিতা প্রদান অব্যাহত থাকে। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইইউ কাউন্সিল ইকনোমিক অ্যান্ড ফিন্যান্সিয়াল কমিটির চেয়ারম্যান টুমাস সারেনহেইমো বলেন, শেষ পর্যন্ত ইউক্রেনে দ্রুত সহযোগিতা পাঠানোর পদ্ধতির বিষয়ে একমত হওয়া গেছে। এতে যেভাবে ইইউ নিজেদের তহবিল ব্যবস্থাপনা করে তাতে মৌলিক পরিবর্তন আসছে না। আমি সমঝোতা বললেও বাস্তবে এটি ছিল মাইনাস ওয়ান।

ইইউ’র কয়েকটি দেশ মনে করে, হাঙ্গেরির এই কৌশল মূলত নিজেদের নিয়মিত তহবিল এবং মহামারি পুনরুদ্ধার কর্মসূচির জন্য ব্লকের কাছ থেকে অর্থ ছাড় নিশ্চিত করা।

চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য ১৯ ডিসেম্বর পর্যন্ত সময় পাচ্ছে ইইউ’র ২৭টি দেশ। আগামী সপ্তাহে দুই দিনের সম্মেলনে বসছেন ব্লকের নেতারা। এতে করে ধারণা করা হচ্ছে, বিষয়টি আরও কিছু দিন অমীমাংসিত থাকবে।

এর আগে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান ইইউ কর্মকর্তাদের বিরাগভাজন হয়েছিলেন ইউক্রেনে আক্রমণের কারণে রাশিয়ার ওপর ব্লকটির নিষেধাজ্ঞার সমালোচনা করে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page