July 12, 2026, 3:10 pm
শিরোনামঃ
দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে : ইরানের সর্বোচ্চ নেতা ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৪৩৩৩ জন হরমুজ প্রণালি সাময়িক বন্ধের ঘোষণা আইআরজিসির ২৫ হাজার ধাত্রী ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে : প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে : কৃষিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির পরিসর বাড়ালো ইরান ও পাকিস্তান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং পাকিস্তান নিজেদের মধ্যকার অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির পরিসর বাড়িয়েছে। অনেক আগে থেকেই দেশ দুটির মধ্যে এই চুক্তি থাকলেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে তা মূলত চাপা পড়েছিল।

ইরানের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওমিদ কলিবফ গতকাল (মঙ্গলবার) জানান, ইরান এবং পাকিস্তানের মধ্যে যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি রয়েছে তাতে নতুন করে আরো অনেক পণ্য যুক্ত করা হয়েছে। এর ফলে বিনাশুল্কে অথবা নামমাত্র শুল্কে এখন থেকে দুই দেশ আগের চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ পণ্য লেনদেন করতে পারবে।

কলিবফ জানান, এসব পণ্য লেনদেনের ওপর মার্কিন সরকার নিষেধাজ্ঞা আরোপের চার বছর পর ইরান ও পাকিস্তানের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির পরিসর বাড়ানো হলো। তিনি জানান, এখন পাকিস্তান থেকে ৫৭০ রকমের পণ্য আমদানির ক্ষেত্রে ইরান শুল্ক ছাড় পাবে এবং ইরান থেকে ৭৫০টি পণ্য আমদানির ক্ষেত্রে পাকিস্তান শুলকো ছাড়ের সুবিধা নিতে পারবে।

২০০৪ সালের মার্চ মাসে ইরান এবং পাকিস্তানের মধ্যে প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই হয়েছিল। সে সময় পাকিস্তান ৩০৯টি পণ্যের ওপর শুল্ক কমানোর ঘোষণা দেয়। এর বিপরীতে ইরান ৩৩৮টি পণ্যের ওপর শুল্ক কমিয়ে দেয়।

ইসলামি প্রজাতন্ত্র ইরান তেলবহির্ভূত যে সমস্ত পণ্য রপ্তানি করে পাকিস্তান হচ্ছে তার সপ্তম বৃহৎ ক্রেতা। দেশটি ইরান থেকে গত অক্টোবর পর্যন্ত সাত মাসে ৭০ কোটি ৪০ লাখ ডলারের পণ্য আমদানি করেছে। ইরানের শুল্ক অফিস এই তথ্য জানিয়েছে। এর বিপরীতে একই সময়ে পাকিস্তান ইরানে রপ্তানি করেছে ৫৬ কোটি ৩০ লাখ ডলারের পণ্য।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page