September 17, 2026, 7:46 am
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

কর জালিয়াতির মামলায় ট্রাম্প অর্গানাইজেশন দোষী সাব্যস্ত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের দ’ুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কর জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে।
নিউইয়র্ক জুরি মঙ্গলবার ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন ও ট্রাম্প পেরোল’ কর্পোরেশনকে সার্বিকভাবে দোষী সাব্যস্ত করেছে। এ প্রথমবারের মতো কোম্পানিগুলোকে দোষী সাব্যস্ত করা হলো।
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। আশংকা করা হচ্ছে, এ রায়ের কারণে তিনি জটিলতায় পড়তে পারেন। যদিও ট্রাম্প নিজে অভিযুক্ত হননি। কিন্তু এসব কোম্পানির সাথে তার নাম জড়িত।
ম্যানহাটনের জেলা এর্টনি আলভিন ব্রাগ বলেছেন, এটি ছিল লোভ ও প্রতারণার মামলা। তিনি এই মামলার বিচার করেন।
দোষী সাব্যস্ত এ দ’ুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গত ১৩ বছর ধরে ভুয়া ব্যসায়িক রেকর্ড তৈরি করে কর ফাঁকি দিয়ে আসছিল।
বিচারকরা কৌঁসুলিদের সাথে সম্মত হন যে, ট্রাম্প অর্গানাইজেশন ২০০৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত শীর্ষ কর্মকর্তাদের দেয়া ক্ষতিপূরণের কথা গোপন করেছিল। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি বর্তমানে পরিচালনা করছে ট্রাম্পের দুই পুত্র ডোনাল্ড জুনিয়র ও এরিক ট্রাম্প।
ট্রাম্প এ রায়ে অসন্তোষ প্রকাশ করেন। তবে জেমস নামের একজন ডেমোক্রেট মঙ্গলবারের এ রায়ের প্রশংসা করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page