September 20, 2026, 1:59 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরে বিস্ফোরক মামলায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পিরোজপুরের ইন্দুরকানী ও কাউখালী উপজেলায় ককটেল বিস্ফোরণ ঘটেছে। এ নিয়ে পৃথক থানায় দুটি মামলা হয়েছে।

এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে বিএনপির ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

ইন্দুরকানী থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বালিপাড়া বাজারের ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে চার নেতাকর্মী আহত হয়েছেন।

ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী বলেন, রাতে আমরা দলীয় কার্যালয়ে একটি কর্মী সভা করছিলাম। এসময় ওই ককটেল বিস্ফোরণ হয়। এতে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবুল বাশার (৬০), ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন ফরাজী (৩৮), যুবলীগের সদস্য আলাউদ্দিন হাওলাদার (৩২) ও বেলায়েত হোসেন (৪৫) আহত হয়েছেন। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই রাতে ইন্দুরকানী উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহম্মেদ ও উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানাকে গ্রেফতার করেছে পুলিশ।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জাগো নিউজকে বলেন, রাতে ঘটনাস্থল থেকে কয়েকটি বিস্ফোরিত ককটেলের খোসা উদ্ধার করা হয়। এছাড়া অবিস্ফোরিত সাতটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত আবুল বাশার ৭৫ জনের নাম উল্লেখসহ ৬০ জনকে অজ্ঞাত করে একটি বিস্ফোরক মামলা করেছেন।

অন্যদিকে কাউখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফুল আজম সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। একই রাতে জেলার ভাণ্ডারিয়া থানা পুলিশ উপজেলা বিএনপির তিননেতাকে গ্রেফতার করেছেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন জাগো নিউজকে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের চৌরাস্তা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২৩ জনের নাম উল্লেখসহ ৮০ জনকে অজ্ঞাত করে একটি বিস্ফোরক মামলা করেছেন।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় ঘোষিত কর্মসূচিকে বানচাল করতে সারা দেশের মতো পিরোজপুরের বিভিন্ন উপজেলায় একের পর এক মিথ্যা মামলা করে গণহারে গ্রেফতার চলছে। মামলার কারণে নেতাকর্মীরা এলাকা ছাড়া হচ্ছেন। তবে এমন মিথ্যা মামলা দিয়ে এ সরকারের পতন ঠেকাতে পারবে না।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page