April 6, 2026, 11:54 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০২২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ইনানীতে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ (আইএফআর)-২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
মঙ্গলবার বাংলাদেশসহ ২৮টি দেশের নৌবাহিনী ও মেরিটাইম সংস্থার অংশগ্রহণে চার দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিউ আইএফআর-২০২২ শুরু হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী আইএফআরের আয়োজন করছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, সৌদি আরব, ভারত, চীন, কোরিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, নেদারল্যান্ডস এবং স্বাগতিক বাংলাদেশসহ অনেক দেশের অংশগ্রহণে এটি হবে দেশের প্রথম আইএফআর।
আইএফআর ২০২২ হতে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বের নৌ বাহিনীদের তাদের সক্ষমতা, নৌ-কূটনীতি, সদিচ্ছা ও সহযোগিতা প্রদর্শনের একটি আদর্শ প্ল্যাটফর্ম।
নৌ বাহিনী সদর দপ্তর আশা করছে যে,আন্তর্জাতিক ফ্লিট রিভিউ বাংলাদেশ ও বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটি দারুণ সুযোগ। বিশেষকরে বাংলাদেশী জলসীমানায় আন্তর্জাতিক নৌ বাহিনীর সাথে যোগাযোগ,পর্যটন প্রচারণা ও উপকূলীয় অঞ্চলে অবকাঠামো উন্নয়নের জন্য একটি সুযোগ।
ইভেন্টের বিস্তৃত কর্মসূচীর মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের পর বিচ প্যারেড, সমুদ্রে বিশেষ বাহিনীর কার্যক্রমের অংশ এবং ফ্লিট রিভিউ।
এছাড়াও বাংলাদেশের বৈচিত্রময় সংস্কৃতি ও সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খাদ্য উৎসবের আয়োজন করা হয়। যা আইএফআর এ অংশগ্রহণকারী বিদেশী রাষ্ট্রের সদস্যরাও উপভোগ করেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page