July 12, 2026, 5:33 pm
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

রাঙামাটিতে টিসিবির পণ্য মজুদের দায়ে দোকানদারের ২৫ দিনের কারাদন্ড 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য অবৈধভাবে মজুদ ও বিক্রির দায়ে এক দোকানদারকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ড দেন।

অভিযান সূত্রে জানা যায়, কাঁঠালতলী এলাকার মেসার্স হাসান ট্রেডার্সের মালিক মো. বশির আহমেদ (৫০) অবৈধভাবে দীর্ঘদিন যাবত টিসিবি পণ্য মজুদ ও বিক্রয় করে আসছিলেন। অভিযানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত হাসান ট্রেডার্সের স্টোর রুম থেকে ১৮০ লিটার সয়াবিন তেল এবং ৮৬ কেজি মসুর ডাল জব্দ করে। পরে জব্দকৃত মালামাল জেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় বশির আহমেদ নামে এক অসাধু ব্যবসায়ীর কাছে অবৈধভাবে মজুদকৃত টিসিবি পণ্য পাওয়া যায়। আমরা তাকে অভিযুক্ত পাওয়ায় আইন অনুসারে তাকে ২৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এ ব্যাক্তি কিভাবে টিসিবি পণ্য সংগ্রহ করছে সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জব্দকৃত মালামাল এতিমখানায় বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, বাজার মনিটরিংয়ের পাশাপাশি আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page