November 26, 2026, 1:10 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার ১৯ বিলিয়ন ইউরোর সম্পদ জব্দ করেছে ইইউ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ফলে বেলজিয়াম এবং লুক্সেমবার্গের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সাবেক সোভিয়েত ইউনিয়নের অবসানের পর রুশ নব্য ধনকুবের (অলিগার্চ) এবং গ্রুপগুলোর ১৮.৯ বিলিয়ন ইউরোর সম্পদ জব্দ করেছে। ব্রাসেলস এ কথা জানায়।

শুক্রবার এএফপি’র হাতে আসা ইইউ পরিসংখ্যান অনুসারে, বেলজিয়াম ৩.৫ বিলিয়ন ইউরো, লুক্সেমবার্গ ২.৫ বিলিয়ন, ইতালি ২.৩ বিলিয়ন এবং জার্মানি ২.২ বিলিয়ন ইউরো জব্দ করেছে।

গত ২৫ নভেম্বর ঘোষিত তথ্যানুসারে ২৭ সদস্যের ইউরোপিয়ান ব্লকের আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, ফ্রান্স এবং স্পেন প্রতিটি দেশ ১ বিলিয়ন ইউরোর বেশি সম্পদ জব্দ করেছে।

গত ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার অর্থনীতির বিরুদ্ধে বারবার নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যদিও কিছু ইইউ দেশ বিপুল পরিমাণে অর্থ জব্দের লক্ষ্যমাত্রার কথা জানিয়েছে, অন্য দেশগুলো অনেক পিছিয়ে আছে।

মাল্টা, রাশিয়ানসহ ধনী বিনিয়োগকারীদের জন্য একটি বিতর্কিত ‘গোল্ডেন পাসপোর্ট’ স্কিম পরিচালনা করেছে, এটি তালিকার নীচে রয়েছে। দেশটিতে ১ লাখ ৪৬ হাজার ৫৫৮ ইউরো জব্দ  করা হয়েছে।

তালিকায় নিচের দিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রীস। দেশটি ২ লাখ ১২ হাজার ২০১ ইউরো জব্দ করেছে।

মোট, ১,২৪১ ব্যক্তি এবং ১১৮টি গ্রুপ ইউক্রেনের সংঘাতে তাদের ভূমিকার কারণে ইউরোপীয় ইউনিয়নে সম্পদ জব্দ এবং প্রবেশ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

বৃহস্পতিবার ইইউ ব্লকের কার্যনির্বাহী কতৃপক্ষ নিষেধাজ্ঞা অনুমোদিত ব্যক্তি এবং সংস্থার সম্পদ জমা করা বাধ্যতামূলক উল্লেখ করে সদস্য দেশগুলোকে চিঠি দিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page