September 21, 2026, 1:08 pm
শিরোনামঃ
বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের টেপাখোলা সিএন্ডবি ঘাট এলাকায় ১৯ বছর বয়সী ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা রিপন মোল্যাকে (৪৫) গ্রেফতার করেছে ফরিদপুর র‍্যাব-৮।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর র‍্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রিপন মোল্যাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার রিপন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হবিগঞ্জ এলাকার সামচুদ্দিন মোল্যার ছেলে।

এর আগে শুক্রবার (৯ ডিসেম্বর) দিনগত রাতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হোগলা বুনিয়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৮ সূত্রে জানা গেছে, ২৯ নভেম্বর ফরিদপুর শহরের টেপাখোলা সিএন্ডবি ঘাট এলাকায় একটি ভাড়া বাড়িতে ভাগ্নিকে রাতের আধারে মুখ চেপে ধর্ষণ করে মামা। ধর্ষণের ঘটনা জানাজানি হলে আত্মগোপনে চলে যান মামা রিপন মোল্লা। পরে এ ঘটনায় ডাক্তারি পরীক্ষা শেষে স্থানীয় থানায় একটি মামলা করে ভাগ্নি। পরে ধর্ষণের অভিযোগ ওঠা ব্যক্তিকে গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করে ফরিদপুর র‍্যাব-৮। এরই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।

ফরিদপুর র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শহিদুল ইসলাম বলেন, গ্রেফতার রিপন মোল্যার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page