September 21, 2026, 1:06 pm
শিরোনামঃ
বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরে বিস্ফোরক মামলায় সাবেক যুবদল নেতা গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেহেরপুরের গাংনীতে বিস্ফোরক আইনে করা মামলায় বেলাল হোসেন (৩৮) নামে এক সাবেক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জোড়পুকুরিয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে বেলালকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা গত ২৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাংনী শহরে একটি মিছিল বের করে। এসময় গাংনী সরকারি মাছের হ্যাঁচারির কাছে ককটেল বিস্ফোরণ করা হয়।

ওসি বলেন, ওই সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করে পুলিশ। আর মিছিলকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করে বিএনপিকে দায়ী করেছিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, পরে ওই রাতেই মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জান শিপু বাদী হয়ে বিস্ফোরক আইনে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় বেলাল গ্রেফতারকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাকে মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page