July 12, 2026, 5:33 pm
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

ডলারের পরিবর্তে ইউয়ানে তেল ও গ্যাসের বাণিজ্য করার আহ্বান  জানালেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে উপসাগরীয় আরব সম্মেলনে ডলারের পরিবর্তে চীনের মুদ্রা ইউয়ানে তেল ও গ্যাসের বাণিজ্য করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। ইউয়ানে এই লেনদেন হলে আন্তর্জাতিকভাবে চীনের মুদ্রা প্রতিষ্ঠিত হবে। বিশ্ব বাণিজ্যে ডলারের প্রভাব দুর্বল হয়ে পড়বে। খবর ফক্স নিউজের।

প্রতিবেদনে বলা হয়, রিয়াদে সৌদি আরবের প্রভাবশালী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আয়োজিত আরব সম্মেলনে দেওয়া ভাষণে চীনের প্রেসিডেন্ট এ আহ্বান জানান। এই সফরে শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরব ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন তাদের সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করার জন্য একটি স্পষ্ট বার্তা দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও সৌদি আরব মানবাধিকার, জ্বালানি নীতি ও রাশিয়া নিয়ে সম্পর্কের টানাপোড়েনের কারণে দুই দেশ একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছে। তেল বাণিজ্যে সৌদি আরব যদি ডলার বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে তা ভূমিকম্পের মতো একটি রাজনৈতিক পদক্ষেপ। এর আগে যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছিল সৌদি আরব।

আরব উপসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এমন একটি সময়ে চীনের প্রেসিডেন্টের সৌদি আরব সফর দেশটির সঙ্গে এ অঞ্চলের বাণিজ্যিক সম্পর্ককে আরও গভীর করেছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) উপসাগরীয় দেশগুলোর নেতারা শি জিনপিংকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। আরব লীগের দেশগুলোর বাইরে উপসাগরীয় দেশ, লেভান্ত ও আফ্রিকার দেশগুলো সম্মেলনে যোগ দেয়।

শুক্রবার আলোচনার শুরুতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান উত্সাহের সঙ্গে চীনের সঙ্গে সম্পর্কের ঐতিহাসিক নতুন পর্বকে স্বাগত জানান। যা পাঁচ মাস আগে সৌদি-মার্কিন সম্পর্কের বিপরীত। সে সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছোট আকারের আরব সম্মেলনে যোগ দেন।

চীনা প্রেসিডেন্টকে রাজকীয় অভ্যর্থনা দেওয়ার আলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদি জানান, সৌদি আরব সব অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাবে। তারা মেরুকরণ বা পক্ষ নেওয়া পছন্দ করেন না।

শি জিন পিংয়ের প্রেক্ষাপটে সৌদি আরব ও চীন বেশ কয়েকটি কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্ত সই করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, বেইজিংয়ের সঙ্গে রিয়াদের সম্পর্কের ভিত্তি মূলত জ্বালানি স্বার্থ। তবে চীনের কোম্পানিগুলো সৌদি আরবে প্রযুক্তি ও অবকাঠামোতে বিনিয়োগ করছে।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page