July 12, 2026, 5:37 pm
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমাদের বেঁধে দেওয়া দামে রাশিয়ার তেল কিনবে না চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ এবং ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেওয়া মূল্যে রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না চীন।

গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন এবং জি সেভেন রাশিয়ার তেলের জন্য মূল্যসীমা নির্ধারণ করে দেয়। খবর রয়টার্সের।

এসব দেশ সিদ্ধান্ত নেয়, রাশিয়া প্রতি ব্যারেল তেল ৬০ ডলারের বেশি দামে বিক্রি করতে পারবে না। এই দামের বেশি দিয়ে যদি কোনো দেশ তেল আমদানি করে তা হলে তাকে শাস্তির মুখে পড়তে হবে।

এ ছাড়া ইউরোপের দেশগুলো বলেছে- বেশি দামে কেনা রাশিয়ার তেল যেসব জাহাজে পরিবহন করা হবে সেগুলোর ইনস্যুরেন্স দেবে না তারা।

পশ্চিমাদের নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া নিজেদের ট্যাংকারে করে চীনকে এ তেল পৌঁছে দিচ্ছে।

তেল বিক্রির সংক্রান্ত তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান আরগুস মিডিয়া জানিয়েছে, জানুয়ারি মাসের জন্য চীন ৬৭.১১ ডলারে রাশিয়ার তেল বুকিং দিয়েছে।

চীন হচ্ছে এ মুহূর্তে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা। দেশটি এখন পর্যন্ত জি সেভেন ও ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেওয়া মূল্য সমান মেনে চলার কোনো অঙ্গীকার করেনি। চীনা ব্যবসায়ীরা বলছেন, রাশিয়ার সঙ্গে তারা স্বাভাবিকভাবেই ব্যবসা করে যাচ্ছেন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page