July 12, 2026, 5:38 pm
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

নাটোরে ভেজাল গুড় তৈরির দায়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের গুরুদাসপুরে ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে দুই গুড় ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এ অভিযান পরিচালনা করেন।

মেহেদী হাসান তানভীর বলেন, নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ, উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের সহযোগিতায় গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রির দায়ে নয় হাজার কেজি ভেজাল গুড়, ১৮ হাজার লিটার ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়। একই সঙ্গে ‘মেসার্স ভাই ভাই’ গুড় কারখানার মালিক দেলোয়ার হোসেনকে (৫৫) এক লাখ টাকা এবং ‘মেসার্স আজিজ সোনার’ গুড় কারখানার মালিক সুজন সোনাকে (২৬) ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে নাটোর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্দেশক্রমে জব্দ করা ভেজাল আলামতসমূহ ধ্বংস করা হয়। পরে জরিমানা করা এক লাখ বিশ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page