September 10, 2026, 11:08 pm
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে যুক্তরাজ্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক মন্ত্রী অন-মারি ট্রেভেলিয়ান। তিনি বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে উন্মুখ।’

সোমবার (১২ ডিসেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন অফিসে ব্রিটিশ মন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে ট্রেভেলিয়ান এ কথা বলেন।

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদার আতিথেয়তা এবং রোহিঙ্গাদের শিক্ষা ও জীবিকার ব্যবস্থাসহ তাদের উন্নত জীবন দেওয়ার জন্য অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করে ব্রিটিশ মন্ত্রী। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের দেওয়া অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

সেইসঙ্গে জলবায়ু ও ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ অংশীদারিত্ব তৈরির বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ব্রিটিশ ইন্দো-প্যাসিফিক মন্ত্রীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে ২০০৯ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধির ঊর্ধ্বগতির বিষয়ে অবহিত করেন।

পরে উপদেষ্টা সালমান এফ রহমান যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page