September 20, 2026, 10:51 am
শিরোনামঃ
ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আফ্রিকান নেতাদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া কর্তৃক আফ্রিকা মহাদেশকে ‘অস্থিতিশীল’ করে তোলার ঝুঁকি নিয়ে অঞ্চলটির নেতাদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এমন সতর্কবার্তা উচ্চারণ করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

তিন দিনের মার্কিন-আফ্রিকা শীর্ষ সম্মেলনের শুরুতে আফ্রিকায় রাশিয়ার ক্রমবর্ধমান সম্পৃক্ততার ঝুঁকির কথাও মনে করিয়ে দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

তিনি বলেন, মস্কো ‘সস্তা অস্ত্রের ব্যবসা চালিয়ে যাচ্ছে’ এবং ‘মহাদেশজুড়ে ভাড়াটে সেনা মোতায়েন করছে।’

ইউক্রেন যুদ্ধের মধ্যেই ওয়াশিংটনের উদ্যোগে ৪৯টি আফ্রিকান দেশের নেতাদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই দেশগুলোর অনেককেই অর্থনৈতিকভাবে ইউক্রেন যুদ্ধের জন্য মাশুল গুণতে হয়েছে।

এদিকে ইউক্রেনকে আরও ২৭ কোটি ডলারের নিরাপত্তা সহায়তার ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটির (পিডিএ) আওতায় এই সহায়তা প্যাকেজ দেওয়া হবে। প্যাকেজে অস্ত্র ও আর্টিলারি রাউন্ডের পাশাপাশি ইউক্রেনের বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর সরঞ্জামাদি রয়েছে।

পেন্টাগন জানিয়েছে, রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনে প্রায় দুই হাজার কোটি ডলারের মানবিক ও সামরিক সহায়তা দিয়েছে বাইডেন প্রশাসন। এর বাইরে ওয়াশিংটনের মিত্র ইউরোপীয় দেশগুলোও কিয়েভকে সর্বাত্মক সহায়তা দিয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page