September 21, 2026, 11:10 am
শিরোনামঃ
বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর বরখাস্ত পুঠিয়ার মেয়র মামুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহী পুঠিয়ায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে পৌর মেয়র এবং সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত নিদের্শনা পত্রটি সম্প্রতি বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

গত ২২ নভেম্বর স্বাক্ষরিত সাময়িক বরখাস্ত পত্রে বলা হয়েছে, পৌরসভার আইনে ২০০৯-এর ৩১(১) ধারা অনুযায়ী, নারী ও শিশু নির্যাতন আইনে অভিযুক্ত হওয়ায় আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তের অনুলিপি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একান্ত সচিব রাজশাহী জেলা প্রশাসক মেয়র উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।

এ বিষয়ে পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, মেয়র বরখাস্ত হয়েছেন বিষয়টি আমি লোকমুখে শুনেছি। এখনো আদেশের কপি আমাদের কাছে পৌঁছায়নি।

উল্লেখ্য, পৌর মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন খান পৌরসভায় চাকরি দেওয়ার নামে পুঠিয়া সদর এলাকার এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগী বাদী হয়ে মেয়রের নামে থানায় একটি ধর্ষণ মামলা করেন। এ ঘটনায় পুলিশ পলাতক মেয়রকে গত ৭ সেপ্টেম্বর বরগুনা জেলার একটি স্থান থেকে গ্রেপ্তার করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page