July 12, 2026, 7:01 pm
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে পণ্যের দাম কমতে পারে : বাণিজ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘ডলারের ভ্যালু যতদিন পর্যন্ত ঠিক হবে না, ততদিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমবে না। পণ্যের দামে ঊর্ধ্বগতির প্রভাব থাকবেই। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে এসব পণ্যের দাম কমতে পারে।’

বুধবার (১৪ ডিসেম্বর) রংপুর নগরীর ঈদগাহ মাঠে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘শীতে এবার বিভিন্ন ধরনের শাক-সবজি, এমনকি পেঁয়াজের দামও অনেক কমেছে। তবে যেসব পণ্য আমদানি করতে হয়—বিশেষ করে ডাল, তেল, চিনি—এসব পণ্য গ্লোবাল মার্কেটে যে দামে বিক্রি হচ্ছে, সেই দাম কমার সম্ভাবনার কথা বলা মুশকিল। বিশ্ববাজারে এসব পণ্যের দাম কখনও কমছে আবার কখনও বেড়ে যাচ্ছে। এটা ঠিক হতে আরও সময় লাগবে।’

তিনি আরও বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত টিসিবির মাধ্যমে আমাদের বিভিন্ন পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।’

বিএনপির আন্দোলন প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রাজপথে কেউ কাউকে উঠায় দেবে, সেটা সম্ভব না। বিএনপি যদি গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে তাদের নির্বাচনে অংশ নিতে হবে। অরাজকতা করে কোনও লাভ হবে না।’

আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন। এ প্রসঙ্গে টিপু মুনশি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হোক, নিরপেক্ষ হোক, এটাই নগরবাসীর আশা। আমিও তাই মনে করি, ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিক, রংপুরের উন্নয়ন হোক এটাই আমার আশা।’

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page