August 6, 2026, 9:58 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

ইরানী জেনারেল সোলাইমানিকে হত্যার দায়ে গ্রেফতার হতে পারেন সাবেক ইরাকি প্রধানমন্ত্রী কাজেমি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যায় সহযোগিতা করার অপরাধে তৎকালীন ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে। ইরাকের সিনিয়র সংসদ সদস্য ফাজিল জারিজাওয়ি এ তথ্য জানিয়েছেন।

তিনি বার্তা সংস্থা শাফাককে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, কাজেমি বর্তমানে বাগদাদের গ্রিন জোন এলাকায় মার্কিন নিরাপত্তায় বসবাস করছেন। জারিজাওয়ি বলেন, ইরাক ও ইরানের দু’জন শীর্ষস্থানীয় জেনারেলকে হত্যা করার ঘটনায় সহযোগিতা করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী কাজেমিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এক ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের হাশদ আশ-শাবি বাহিনীর কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস’সহ অন্তত ১০ জওয়ান শহীদ হন।

ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং তৎকালীন ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমিসহ দু’দেশের আরো কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে আসামী করে গত ২৭ নভেম্বর বাগদাদের ফেডারেল আপিল আদালতে অভিযোগ দায়ের করা হয়।ওই অভিযোগের ভিত্তিতে কাজেমির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও তাকে গ্রেফতার করা হতে পারে বলে জানালেন ইরাকি সংসদ সদস্য ফাজিল জারিজাওয়ি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page