September 20, 2026, 11:47 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

গাংনীতে জামায়াতের আমির গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতের আমির ডাঃ রবিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

নাশকতার মামলায় বৃহস্পতিবার দুপুর দেড়টায় শহরের থানাপাড়ার (বিশ্বাস পাড়া) নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলার ডাঃ রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার ৫টি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রয়ারি রাত ৯টার দিকে গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের চৌধুরীপাড়া জামে মসজিদে জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সাহারবাটি ইউনিয়ন জামায়াতের সম্পাদকসহ ৩০ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে চাঁদা উত্তোলনের খাতা, লিফলেট ও কিছু জিহাদী বই উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পরদিন তাদের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ১৫(৩)/২৫ ধারাই মামলা দায়ের করে।

ওই মামলায় সন্দেহ ভাজন আসামি হিসেবে গাংনী উপজেলা জামায়াতের আমির ডাঃ রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page