September 17, 2026, 11:15 am
শিরোনামঃ
গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল রাশিয়ার জ্বালানি-প্রতিরক্ষা খাতে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র : আইআরজিসি  যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক
এইমাত্রপাওয়াঃ

যৌথ উদ্যোগে ১৫০ সিটের যাত্রীবাহী বিমান নির্মাণ করবে ইরান ও রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাশিয়া ও ইরান যৌথভাবে ৭০ থেকে ১৫০ সিটের যাত্রীবাহী বিমান নির্মাণ করতে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে খবর দিয়েছেন ইরানের শিল্প, খনিজ ও বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী মানুচেহের মানতেকি।

তিনি গতকাল (বৃহস্পতিবার) তেহরানে ইরানের ১১তম আন্তর্জাতিক বিমান ও মহাকাশ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান।

এই প্রদর্শনীকে ইরানের বিমান নির্মাণ শিল্পের কৌশলগত সহযোগিতা ও অগ্রগতির সূচনা বিন্দু বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, এই প্রদর্শনীর একটি গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য হলো নেটওয়ার্কিং এবং বিমান শিল্পে কাঙ্ক্ষিত লক্ষ্যগুলি অর্জনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা।

এর আগে গত আগস্ট মাসে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান মোহাম্মাদ মোহাম্মাদি-বাখশ তার দেশে নিজস্ব প্রযুক্তিতে ৫০ সিটের যাত্রীবাহী বিমান নির্মাণের কর্মসূচি উন্মোচন করেন। ইরানের বিমান চলাচল খাতের বিরুদ্ধে পশ্চিমাদের ‘পূর্ণ-মাত্রার যুদ্ধ’ মোকাবিলা করার লক্ষ্যে এ পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

মোহাম্মাদি-বাখশ বলেন, বহু বছর ধরে ইরানে যাত্রীবাহী বিমান নির্মাণ নিয়ে আলোচনা ও কথাবার্তা চলছে। শীর্ষ পর্যায় থেকে জারি করা দিক-নির্দেশনা অনুসরণ করে এই খাতে তেহরান হাত দিয়েছে বলে তিনি জানান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page