July 23, 2026, 1:04 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা যশোরে ২টি স্বর্ণবারসহ ১ পাচারকারী আটক বস্ত্রখাতের সমস্যা সমাধানে কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল ময়মনসিংহে গ্যাস না পেয়ে মহাসড়কে অবরোধ করলো সিএনজি চালকেরা খুলনায় তালাবদ্ধ ঘরে কাঁথা-তোশকে প্যাঁচানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার ভারতের এবারের আন্দোলন নিয়ে আতঙ্কিত বিজেপি চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত : ভারতের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

অস্ত্র ব্যবস্থার অত্যাধুনিক ইঞ্জিনের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  এক নতুন অস্ত্র ব্যবস্থার জন্য একটি সর্বাধুনিক ইঞ্জিনের সফল পরীক্ষা চালানোর খবর দিয়েছে উত্তর কোরিয়া।

পরমাণু অস্ত্রধর দেশটির শত্রুরা যখন নিজেদের মধ্যে অধিকতর সহযোগিতার প্রত্যয় জানিয়েছে তখন পিয়ং ইয়ং এ ঘোষণা দিল।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ আজ (শুক্রবার) জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় ‘সোহায়ি’ স্যাটেলাইট লাাঞ্চিং গ্রাউন্ডে কঠিন জ্বালানী চালিত ওই ইঞ্জিন বা মটোরের পরীক্ষা চালানো হয়। দেশটির নেতা কিম জং-উনের সরাসরি তত্ত্বাবধানে এই পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

কেসিএনএ জানিয়েছে, পরীক্ষায় মটোরটির নির্ভরযোগ্যতা ও স্থিতিশীলতা প্রমাণিত হয়েছে এবং  আরেকটি নতুন ধরনের কৌশলগত অস্ত্রের উন্নয়নে এটি ব্যবহারের নিশ্চয়তা পাওয়া গেছে।

আমেরিকা, দক্ষিণ কোরিয়া ও জাপান অভিযোগ করছে, উত্তর কোরিয়া কঠিন জ্বালানী-চালিত নতুন নতুন ক্ষেপনাস্ত্র তৈরির চেষ্টা করছে। এ ধরনের ক্ষেপণাস্ত্র অনেক বেশি স্থিতিশীল এবং এগুলো উৎক্ষেপণের জন্য পূর্ব প্রস্ততির তেমন একটা প্রয়োজন নেই। ফলে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আগ পর্যন্ত কারো পক্ষে কিছু টের পাওয়া সম্ভব হবে না।

এসব দেশ আরো দাবি করছে, পিয়ংইয়ং সপ্তম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর জন্য নিজের সামরিক পরমাণু কর্মসূচি জোরদার করেছে। ওই তিন দেশ উত্তর কোরিয়ার পক্ষ থেকে যেকোনো হুমকি মোকাবিলায় সম্ভাব্য সবরকম উপায় অবলম্বন করার প্রত্যয় জানানোর দু’দিন পর কঠিন জ্বালানি-চালিত মটোরের পরীক্ষা চালানোর ঘোষণা দিল পিয়ং ইয়ং।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page