November 26, 2026, 2:16 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

বিশ্বের সবচেয়ে বড় অ্যাকুরিয়ামটি ফেটে ২ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জার্মানির রাজধানী বার্লিনে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুর লবিতে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় অ্যাকুরিয়ামটি ফেটে গেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন। লাখ লাখ লিটার পানিভর্তি অ্যাকুরিয়ামটি ফেটে যাওয়া হোটেল ও আশপাশের সড়ক প্লাবিত হয়েছে।

জার্মানির গণমাধ্যমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার সকাল ৫টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। কাঁচের তৈরি অ্যাকুরিয়ামটির ভেঙে যাওয়া কাঁচের টুকরোর আঘাতে দুজন আহত হয়েছেন। অ্যাকুয়াডোম নামের ওই অ্যাকুরিয়ামে বিভিন্ন প্রজাতির প্রায় ১,৫০০ মাছ ছিল। ৫২ ফুট উঁচু অ্যাকুয়াডোমকে ‘মুক্তভাবে দাঁড়িয়ে থাকা বিশ্বের সবচেয়ে বড় অ্যাকুরিয়াম’ বলা হতো।

ঘটনার পর হোটেলে থাকা অতিথিদের অন্যত্র স্থানান্তর করা হয়। বার্লিন পুলিশ বলেছে, অ্যাকুরিয়াম ফেটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অ্যাকুরিয়াম ফেঁটে খালি হয়ে পুরো হোটেল পানিতে সয়লাব হয়ে গেছে।

বার্লিনের অগ্নিনির্বাপণ বিভাগের একজন মুখপাত্র বলেছেন, ফেটে যাওয়ার পর অ্যাকুরিয়ামে থাকা বেশির ভাগ মাছ মারা গেছে। বার্লিনে প্রচণ্ড শীতের কারণে উদ্ধার কার্যক্রম চালাতে গিয়ে বাধার মুখে পড়তে হয় তাদের। ওই অ্যাকুরিয়ামে বিভিন্ন দেশের শতাধিক প্রজাতির মাছ ছিল বলেও জানিয়েছেন ওই মুখপাত্র।

অ্যাকুরিয়ামটি ফেটে ছড়িয়ে পড়া বিপুল পরিমাণ পানিতে হোটেলের মূল ফটক, সামনের রাস্তা ও ফুটপাতে আবর্জনার স্তূপ তৈরি হয়। উদ্ধার কাজ চালাতে জরুরি বিভাগের প্রায় ১০০ কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়। হোটেলের পাশে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়া হয়। তবে অ্যাকুরিয়াম ফাটার কারণ এখনো জানা যায়নি।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page