July 28, 2026, 7:19 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে নতুন করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ইউক্রেনের ৫৫ শতাংশ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাজধানী কিয়েভ এবং উত্তর, দক্ষিণ এবং পশ্চিমের শহরগুলোতে হামলা চালানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের দাবি, রুশ হামলায় খারকিভের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

শহরের তিনটি এলাকায় রুশ বাহিনী ৭৬টি ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। পাশাপাশি ড্রোন হামলায় ৯টির মতো হাসপাতালের ক্ষতি হয়েছে।

এতে জ্বালানি অবকাঠামোর ক্ষতি হয়েছে। শহরে পানি সরবরাহ ব্যাহত এবং মেট্রো ট্রেন বন্ধ করে দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল জানান, রাশিয়ার হামলায় তাপ এবং জলবিদ্যুৎ কেন্দ্রগুলিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যাপক ব্ল্যাকআউট এবং গরম পানি সরবরাহে বাধা সৃষ্টি হয়েছে।

এদিকে, রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেশজুড়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে ইউক্রেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page