July 26, 2026, 12:32 pm
শিরোনামঃ
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান করলেন প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন এমন তথ্য নেই : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুতি ; স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন চেষ্টার ১৪ ঘণ্টা পর ৬ জনকে ফেরত নিল বিএসএফ চট্টগ্রামে নালা থেকে ১,৩২০টি গুলি উদ্ধার ব্রিটেনের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছুপা হব না : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে বৈধ লক্ষ্যবস্তু : আইআরজিসি যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধের পরিধি বাড়বে : ইরানের সেনাবাহিনী মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন ইস্যু নিয়ে রাশিয়া আলোচনার বিষয়ে ‘সিরিয়াস’ না : সিআইএ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস শুক্রবার বলেছেন, ‘ইউক্রেনের বেসামরিক অবকাঠামোর ওপর রাশিয়ার ধারবাহিক হামলা অব্যাহত থাকবে’। তবে শীতের তীব্রতা যতই বাড়বে উভয় বাহিনীর লড়াইয়ের গতি কমে আসবে বলে ধারণা করছে সংস্থাটি।

এক সাক্ষাৎকারে বার্নস বলেন, এই সংঘাত অবসানে সিআইএ তাৎক্ষণিক কোনও আলোচনার পথ দেখছেন না। রাশিয়া সত্যিকারের আলোচনা বসতে সিরিয়াস না।

তার আগে একাধিক মার্কিন কর্মকর্তা আভাস দিয়েছিলেন যে, শীতে বাড়ার সঙ্গে সঙ্গে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় লাগাতার হামলা চালিয়ে অন্ধকারে ডুবিয়ে দিতে পারে দেশটিকে। পশ্চিমা নেতাদের মতে, ইউক্রেন ভূখণ্ডে বিপর্যয়ে পড়ে বেপোরোয়া হয়ে এমন হামলা চালাচ্ছে মস্কো।

এরই অংশ হিসেবে শুক্রবারও একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। আসছে বছরের শুরুতে রাশিয়া নতুন সর্বাত্মক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা হুঁশিয়ারি জানানোর পর শুক্রবার ক্ষেপণাস্ত্র হামলা চালালো রুশ সেনারা। ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরুর পর ইউক্রেনকে বিধ্বস্ত করলেও খুব বেশি ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেনি রাশিয়া। দক্ষিণাঞ্চলীয় ইউক্রেনের মাইকোলাইভের গভর্নর ভিটালি কিম বলেছেন, ইউক্রেন লক্ষ্য করে ছোড়া রাশিয়ার প্রায় ৬০ রুশ ক্ষেপণাস্ত্র চিহ্নিত করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page