September 20, 2026, 12:53 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

শত্রুরা দাঙ্গা ও নৈরাজ্যে ইন্ধন দিয়েও  ইরানি জনগণকে ধোঁকা দিতে পারেনি : প্রেসিডেন্ট রায়িসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, মার্কিনীরা বিশ্বের যেখানেই পা রেখেছে সেখানেই মানুষ হত্যা করেছে; কিন্তু ইরানের সাম্প্রতিক দাঙ্গায় তারা এদেশের জনগণকে ধোঁকা দিতে পারেনি।

তিনি গতকাল (শুক্রবার) ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের নাহবান্দান শহরে এক বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, সাম্প্রতিক দাঙ্গা ও নৈরাজ্যে শত্রুদের হিসাব-নিকাশে ভুল হয়েছে। তারা ভেবেছিল বিশ্বের অন্যান্য দেশের মতো মিথ্যা স্লোগান তুলে তারা এদেশের জনগণকেও তাদের তাবেদারে পরিণত করতে পারবে। কিন্তু তারা একথা বোঝেনি যে, ইরানের সঙ্গে অন্যান্য দেশের পার্থক্য রয়েছে এবং এদেশে ওসব হবে না।

ইরানের প্রেসিডেন্ট বলেন, শত্রুরা ‘স্বাধীনতা’র স্লোগান দিয়ে এদেশের জনগণের হৃদয় জয় করতে চেয়েছিল কিন্তু ইরানি জনগণ জানে, মার্কিনীরা বিশ্বের কোথাও কাউকে জীবন দান করেনি বরং জীবন কেড়ে নিয়েছে। তিনি বলেন, পশ্চিমাদের অপকর্ম দেখার জন্য ইতিহাস পড়ার প্রয়োজন নেই। তারা সাম্প্রতিক সময়ে আফগানিস্তান, আফ্রিকা, সিরিয়া ও ইয়েমেনে যা কিছু করেছে সেটাই তাদের নির্দয়তার সবচেয়ে বড় প্রমাণ।

ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছু দিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল।অন্যদিকে ইরানের যেসব শত্রু এদেশের ইসলামি শাসনব্যবস্থাকে ধ্বংস করতে চায় তারা এই নৈরাজ্য সৃষ্টিকারীদের মাধ্যমে তেহরান সরকারের পতন ঘটানোর আশায় দাঙ্গাবাজদের নানাভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page