October 8, 2026, 9:06 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

মেসি খেলতে চাইলে আগামী বিশ্বকাপে ১০ নম্বর তারই থাকবে : আর্জেন্টাইন কোচ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লিওনেল মেসি কি আগামী বিশ্বকাপে খেলবেন? যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপে তার বয়স হবে ৩৯। এত দূরের ভাবনা ভাবাটা যে কঠিনই হবে!

আপাতত মেসি জানিয়ে দিয়েছেন, তিনি চ্যাম্পিয়ন হিসেবেই আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যেতে চান। কতদিন সেটি পরিষ্কার করেননি।

তবে হেড কোচ লিওনেল স্কালোনির পরিষ্কার কথা, মেসি খেলতে চাইলে অবশ্যই তার জন্যই দশ নম্বর জার্সিটা রেখে দেওয়া হবে। এখানে বিকল্প ভাবনার সুযোগ নেই।

স্কালোনি বলেন, ‘প্রথম কথা হলো, ২০২৬ সালে আগামী বিশ্বকাপে তার (মেসি) জন্য জায়গাটা রেখে দিতে হবে আমাদের। যদি সে খেলতে চায়, তবে আমাদের সঙ্গেই থাকবে।’

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ বলেন, ‘আসলে সে আর্জেন্টিনার হয়ে (আগামী বিশ্বকাপে) খেলবে কি খেলবে না, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তারই। সেই বুঝবে আসলে তার ক্যারিয়ার নিয়ে কী করতে চায়।’

তবে কোচ হিসেবে মেসির মতো নিবেদিতপ্রাণ ফুটবলার আর দেখেননি স্কালোনি। তার কথা, ‘মেসি এবং তার সতীর্থদের কোচিং করানো আমার জন্য ভীষণ আনন্দের। সে তার সতীর্থদের জন্য যা করে, তা অতুলনীয়। আমি কখনও এমনটা দেখিনি। সে এমন একজন খেলোয়াড়, এমন একজন মানুষ; যে কিনা সতীর্থদের জন্য সবটুকু উজাড় করে দেয়।’

‘আমি শুধু এটুকুই বলতে পারি, আগামী বিশ্বকাপের জন্য আমরা তার ১০ নম্বর (জার্সি) রেখে দিব। যদি সে ২৬ সালে খেলতে চায়…’-আশায় স্কালোনি।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page