July 28, 2026, 10:31 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আর্জেন্টাইন সুপারস্টার মেসির জন্ম ভারতের আসামে :  কংগ্রেস নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জন্ম ভারতের আসামে, এমন আজব দাবি করেছেন রাজ্যটির কংগ্রেস সংসদ সদস্য আব্দুল খালেক। এরপরই ট্রলের শিকার হন তিনি। পরে বিপাকে পড়ে সেই টুইট ডিলিট করেছেন। তবে নেটিজেনরা কটাক্ষ করতে ছাড়েননি বরপেটা লোকসভা কেন্দ্রের এই সংসদ সদস্যকে।

রোববার রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এর পরই খালেক তার নিজের টুইটার পেজে লেখেন, ‌‘হৃদয় থেকে আপনাকে অভিনন্দন। আপনার সঙ্গে অাসামের সম্পর্ক থাকার কারণে আমরা গর্বিত।’

খালেকের ওই টুইটের পরই আদিত্য শর্মা নামে এক ব্যক্তি পাল্টা লেখেন, ‘অাসামের সাথে সম্পর্ক বলতে আপনি কী বোঝাতে চাইছেন?’ খালেক তার উত্তরে বলেন, ‘হ্যাঁ, মেসি অাসামে জন্মগ্রহণ করেছেন।’

নিজের অজ্ঞতার কথা বুঝতে পেরে অবশ্য পরে সেই টুইট ডিলিট করেন খালেক।

তবে নেটিজেনরাও ছেড়ে দিতে রাজি নন। টুইটার ব্যবহারকারী এক ব্যক্তি লিখেছেন, ‘হ্যাঁ তিনি আমার সহপাঠী ছিলেন!’

আরেক নেটিজেন আবার মজা করে লিখেছেন, ‘বিশ্বকাপ জয়ের পরই মেসি এবং তার স্ত্রী আসাম সফর করেছিলেন। ভুললে চলবে না আপনি কোথা থেকে আসছেন।’

এদিকে রোববার রাতের পর সোমবারও রাজ্যজুড়ে উৎসবে মেতেছে কলকাতাসহ পশ্চিমবঙ্গের আর্জেন্টিনার সমর্থনকারীরা। কেউ মেসির ১০ নম্বর জার্সি পরে দাপিয়ে বাইক চালাচ্ছেন। কেউ আবার গাড়িতে নীল-সাদা পতাকা লাগিয়ে পরিবার নিয়ে ড্রাইভে বেড়িয়ে পড়েছেন। অনেকে আজ রাতেও পিকনিকের আয়োজন করছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page