July 13, 2026, 5:54 am
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে নারীর ভ্যানিটি ব্যাগ থেকে ইয়াবা উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফেনীতে ইয়াবাসহ পারভীন আক্তার (৩৬) নামের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক পারভীন চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ গ্রামের মো. রানার স্ত্রী।

ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবু তাহের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের লালপোলে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হয়। এ সময় পারভীন আক্তারের হাতে থাকা ভ্যানেটি ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ১৪০ পিস ইয়াবা পাওয়া যায়। একই সময় মো. আলী (১৯) নামের এক ব্যক্তির কাছ থেকে ৬০০ পিস ইয়াবা জব্দ করা। আলী কক্সবাজারের টেকনাফ উপজেলার মহেশখালীয়া পাড়া গ্রামের মো. হাসেমের ছেলে। পরে তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে ইয়াবাসহ আটক এক নারী ও একজন যুবকের বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page