September 21, 2026, 9:20 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

শার্শায় পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা

ইয়ানূর রহমান : পূর্বশত্রুতার জেরে শার্শায় এক যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহত শাহাঙ্গীর আলম আশিক (২০) উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

সোমবার রাত ৮টার দিকে শার্শা উপজেলার গোড়পাড়া স্কুলের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত শাহাঙ্গীর আলম আশিককে উদ্ধার করে শার্শা ( বুরুজবাগান ) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্খাজনক হওয়ায় সেখানকার কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসী জানায়, বিগত ইউপি নির্বাচন নিয়ে গোড়পাড়া একই গ্রামের ইদ্রিসের সাথে বিরোধ হয়। এ সংক্রান্ত ঘটনায় ইতিপুর্বে শার্শা থানায় একাধিক মামলা চলমান রয়েছে। ঘটনার দিন বিকালে শাহাঙ্গীর আলম আশিক কাজ শেষে কন্দর্পপুর গ্রাম হতে গোড়পাড়া বাজারে আসছিলো। পতিমধ্যে গোড়পাড়া মাধ্যামিক বিদ্যালয়ের সামনে পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা পিকুল, বাবু, ইদ্রিস, আনন্দ, জালাল ও নুরুর নেতৃত্বে ১৫/২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের হাতে থাকা রামদা ও দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তার আত্নচিৎকারে স্হানীয়রা রক্তাক্ত অবস্হায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আসামীদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page