September 21, 2026, 9:20 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে বিপুল পরিমাণ মাদকসহ ৩ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরে প্রাইভেটকারে ১০০ কেজি গাঁজা পাচারের সময় তিন জনকে আটক করেছে র‌্যাব। বুধবার (২১ ডিসেম্বর) সকালে র‌্যাব-১-এর পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ জানান, মঙ্গলবার দুপুরে সদর থানাধীন হাড়িনাল (কাঁচা বাজার) এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক তিন জন হলো– কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল মতিনের ছেলে রবিউল মিয়া (২৪), একই জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঝনু মিয়ার ছেলে স্বপন মিয়া (২০) এবং মৃত আব্দুল জলিলের ছেলে ইয়াছিন মিয়া (১৯)।

এএসপি নোমান জানান, গোপন সংবাদে র‌্যাব হাড়িনাল এলাকায় সড়কে চেকপোস্ট বসায়। সড়কে প্রাইভেটকার চেক করে মাদক ব্যবসায়ী রবিউল মিয়া ও তার দুই সহযোগীকে আটক করা হয়। এ সময় ১০০ কেজি গাঁজা, নগদ টাকা, এবং মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করে র‌্যাব।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, র‌্যাব সদস্যরা মঙ্গলবার রাতে তিন জনকে আটক করে থানায় সোপর্দ করেছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page