September 21, 2026, 8:23 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। ট্রাক চাপায় আব্দুল জব্বার (৪২) নামে এক যুবক এবং নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসের চালক কিশোর রিয়াদ হোসেন (১৩) নিহত হয়েছেন।

বুধবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হোটেল শাহিদ প্যালেসের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার চুয়াডাঙ্গা পৌর এলাকার জোয়ার্দারপাড়া মৃত বোরহান উদ্দিনের ছেলে।

তিনি পেশায় একজন চা দোকানী ছিলেন।

স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার একাডেমি মোড়ে চা দোকানী আব্দুল জব্বার রাতে বড় বাজার থেকে মালামাল কিনে দোকানে ফিরছিলেন। এসময় হোটেল শাহিদ প্যালেসের সামনে একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন তিনি। পরে পিছন থেকে আসা ঝিনাইদহগামী পণ্যবাহী একটি ট্রাক (যশোর-ট-১১-২৪৫৪) তাকে চাপা দিয়ে চলে যায়।

এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসানুর রহমান জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা যান আব্দুল জব্বার। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে, বুধবার সকাল ৮টার দিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা নতুন পাড়া মোড় নামক স্থানে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক রিয়াদ হোসেন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও একজন।

নিহত রিয়াদ দামুড়হুদা উপজেলার আমডাঙ্গা গ্রামের পিকআপ চালক ইউনুছ বিশ্বাসের ছেলে এবং আহত শামীম (১৭) কোমরপুর গ্রামের মিঠুনের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে কিশোর রিয়াদ কার্পাসডাঙ্গা থেকে মাইক্রোবাস চালিয়ে দর্শনার দিকে যাচ্ছিলেন। এসময় দ্রুতগতিতে যাওয়া মাইক্রোটি কার্পাসডাঙ্গা নতুনপাড়া মোড় নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বট গাছের সাথে ধাক্কা খায়।

এতে মাইক্রোটির ইঞ্জিন ও বডি ক্ষতিগ্রস্ত হয়। এতে ভেতরে থাকা চালক ঘটনাস্থলেই মারা যান।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুত গতিতে চালানোর কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে সে নিহত হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page