September 21, 2026, 8:25 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোলে ইজিবাইকের যন্ত্রাংশ খুলে বিক্রির সময় ২ যুবক গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের বেনাপোলে চুরি হওয়া ইজিবাইক ও ৫টি ব্যাটারিসহ চোরচক্রের দুই সদস্য মোমিন (৩২) ও দেলোয়ার (৩৪)কে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ।

বুধবার বিকালে বেনাপোল বাজারের একটি গ্যারেজে ইজিবাইকের যন্ত্রাংশ খুলে বিক্রি করার সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোমিন বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের কওছার আলীর ছেলে ও দেলোয়ার একই গ্রামের রবিউলের ছেলে।

পুলিশ জানায়, গত রোববার (১৮ ডিসেম্বর) যশোর সদরের বোলপুর এলাকা থেকে যশোর বাজারে ইজিবাইক ভাড়া নিয়ে আসেন মুনতাজ আলীর ছেলে রফিকুল ইসলাম। এসময় সে ইজিবাইক রেখে বাজারে বাজার করছিলেন। পরে এসে দেখেন ইজিবাইক নেই।

বুধবার সকালে সে জানতে পারে বেনাপোল বাজারে তার ইজিবাইকটি যন্ত্রাংশ খুলে বিক্রি হচ্ছে। পরে তিনি পোর্ট থানা পুলিশের সাহায্য চাইলে ঘটনাস্থলে গিয়ে তার ৫টি ব্যাটারিসহ ইজিবাইকটি উদ্ধার করে পুলিশ। এ সময় মোমিন ও দেলোয়ারকে গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, আটক আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page