July 13, 2026, 6:56 am
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জের চাচাকে ছুরিকাঘাতের দায়ে ছাত্রলীগ নেতা কারাগারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চাচাকে ছুরিকাঘাতের ঘটনায় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান মিয়া তালুকদারকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আবিদ নবীগঞ্জ পজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের মৃত মানিক মিয়া তালুকদারের ছেলে। তিনি সদ্য ঘোষিত নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

জানা গেছে, দীর্ঘদিন ধরে আবিদ হাসান মিয়া তালুকদারের সঙ্গে তার আপন চাচা কালিছ মিয়ার সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় নবীগঞ্জ শহরের থানা পয়েন্ট এলাকায় আবিদের সঙ্গে কালিছ মিয়ার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে চাচাকে ছুরিকাঘাত করেন আবিদ। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর স্থানীয়রা আবিদ হাসানকে পুলিশের কাছে সোপর্দ করেন। বৃহস্পতিবার আহত কালিছ মিয়ার ভাই শাহেদ মিয়া বাদী হয়ে আবিদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর আবিদকে এই মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি ফয়ছল তালুকদার বলেন, ‘ছাত্রলীগের দায়িত্ব পাওয়ার ১৮ দিনের মাথায় আবিদের এমন কর্মকাণ্ডে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এর আগে একাধিকবার এরকম অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা ছিল।’

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ জানান, চাচাদের সঙ্গে আবিদের সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। রাতেই স্থানীয়রা আবিদকে পুলিশের কাছে সোপর্দ করে। অভিযোগ দেওয়ার পর তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। পরৈ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রলীগ হাসান মিয়া তালুকদার ওরফে আবিদকে নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেয়।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page