July 13, 2026, 8:04 am
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠিতে ব্যাংক কর্মকর্তাসহ ৭ জুয়াড়ি গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝালকাঠির রাজাপুরে ঝটিকা অভিযান চালিয়ে ব্যাংক কর্মকর্তা আল মামুনসহ সাত জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকাল তিনটায় উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার মোঃ মাকিদ খানের বসত ঘরে জুয়ার আসর চলাকালে তাদের হাতেনাতে আটক করা হয়।

এ সময় পুলিশ নগদ ৭৫ হাজার টাকা ও জুয়া খেলার সামগ্রী জব্দ করেছে।

ব্যাংক কর্মকর্তা আল মামুন কাউখালি উপজেলার শিয়ালকাঠি গ্রামের মোঃ বেলায়েত আকনের ছেলে ও পূবালী ব্যাংক বরিশাল শাখার ক্যাশিয়ার পদে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃত ৭ জনের মধ্যে অন্যরা হলো কাউখালীর শিয়ালকাঠী গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে মহিদুল ইসলাম বাবু, আব্দুস সোবাহান হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার, রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিয়া এলাকার গনি জমাদ্দারের ছেলে কামরুল হোসেন জমাদ্দার, রশিদ জমাদ্দারের ছেলে মজিবর জমাদ্দার, মোকসেদ আলী খানের ছেলে মহিদুল ইসলাম জমাদ্দার ও কাওসার সরদারের ছেলে ইমাদুল সরদার।

রাজাপুর থানা পুলিশ জানায়, ওই এলাকায় একটি চক্র নিয়মিত জুয়া ও মাদকের আসর বসায় এমন অভিযোগ ছিল। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে ৭ জুয়ারীকে আটক ও জুয়া খেলার ৭৫ হাজার টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page