July 27, 2026, 8:22 pm
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে নাশকতা ও বিস্ফোরক মামলায় বিএনপি-জামায়াতের ৩৮ নেতা-কর্মী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থান থেকে ৩৮ জন বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে জেলার ৬ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ঝিনাইদহ সদর উপজেলা থেকে ১৩ জন, কালীগঞ্জ উপজেলা থেতে ১০ জন, মহেশপুর উপজেলা থেকে ৭ জন, কোটচাঁদপুর উপজেলা থেকে ৫ জন ও হরিণাকুন্ডু উপজেলা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page