May 7, 2026, 3:40 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করাতে চায় সরকার : তথ্যমন্ত্রী বাংলাদেশের সৌরবিদ্যুৎ খাতে বিপ্লব ঘটানো সম্ভব: বিদ্যুৎ মন্ত্রী বাণিজ্য সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীন আলোচনা ১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ বাগেরহাটে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা ময়মনসিংহে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ইসরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহ কমান্ডার নিহতের দাবি এক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে : ট্রাম্প আমরা যুদ্ধ শেষ করতে প্রস্তুত : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের ঘটনায় ৩ দস্যু গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুন্দরবনে ১১ জন জেলেকে অপহরণের ঘটনায় তিন দস্যুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) ভোরে বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের শ্যালা নদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো—শরণখোলা উপজেলার বাসিন্দা মাসুম ফরাজী (৩৫), হাছান কবিরাজ (৩০) ও বরগুনার পাথরঘাটা উপজেলার আলমগীর হোসেন হাওলাদার (৫০)।

বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, ‘গত ৯ ডিসেম্বর বাগেরহাট ও খুলনার কয়েকজন জেলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই, শরনখোলা ও জিউধারা স্টেশন থেকে পারমিট নিয়ে মাছ ও কাঁকড়া ধরতে যান। এ সময় কতিপয় জল বা বনদস্যুরা ১৩ থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে ১১ জেলেকে অপহরণ করে পরিবারের কাছে অর্থ দাবি করে। খবর পেয়ে পুলিশ দস্যুদের কবল থেকে তাদের উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের তথ্য অনুযায়ী আবারও অভিযান চালিয়ে আজ ভোরে তিন বনদস্যুকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, দুটি রামদা, তিন রাউন্ড কার্তুজ, দুটি রড, একটি কাঠের ডিঙিনৌকা, কয়েক টুকরা নাইলনের রশি, একটি স্কচটেপ, দুটি টর্চলাইট ও বিভিন্ন সাইজের লাঠি উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আটক তিন দস্যুর বিরুদ্ধে মোংলা থানায় মামলা হয়েছে। ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ বাদী হয়ে এই মামলা করার পর তাদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।’

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page