July 14, 2026, 2:17 pm
শিরোনামঃ
স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী দেশের ৫৯ উপজেলা বন্যাকবলিত ; ৫৪ জন নিহত : দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বাংলাদেশে ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধির দায়িত্ব নিলেন স্টিভেন রড্রিগেস রূপপুর বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় প্রশিক্ষণ নিয়েছেন ১,৩৩৬ বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ায় লরিতে দুর্বৃত্তদের হামলা ; চট্টগ্রামের মিরসরাই থেকে চালকের মরদেহ উদ্ধার ময়মনসিংহে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার আগামী শুক্রবার ভেঙে দেওয়া হবে ইসরায়েলের সংসদ ; নির্বাচন অক্টোবরে আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করলো যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র জলদস্যু রাষ্ট্রে পরিণত হবে : ব্রাজিলের প্রেসিডেন্ট ঝিনাইদহের মহেশপুরে ড্রেন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

রংপুর সিটি নির্বাচনের একদিন আগে ভুয়া প্রিসাইডিং কর্মকর্তা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের একদিন আগে লাল্টু ইসলাম রানা নামে এক ভুয়া প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে নগরীর ৩৩নং ওয়ার্ডের মন্দিরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় রানার কাছ থেকে ‘নির্বাচন প্রিসাইডিং কর্মকর্তা’ নামে আইডি কার্ড, নির্বাচন কমিশনের মনোগ্রামযুক্ত প্যাডের পাতা ও সিল উদ্ধার করা হয়েছে। আটকের পর রানা নিজেকে ঝিনাইদহ সদর উপজেলার এনতাজ জোয়ার্দারের ছেলে বলে জানিয়েছেন।

স্থানীয়রা জানান, সোমবার বিকেল ৩টার দিকে রানা ওই এলাকায় গিয়ে কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদকে নির্বাচনে জয়ী করার কথা বলে টাকা দাবি করেন। এতে সন্দেহ হলে বিষয়টি তাৎক্ষণিক মাহিগঞ্জ থানায় অবগত করেন সুলতান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ সময় ‘বাংলাদেশ নির্বাচন কমিশন আইনে যেকোনো সময় ভোট গণনা বন্ধ রাখতে পারেন প্রিসাইডিং অফিসার’ লেখা প্যাডের পাতা, আইডিকার্ড ও সিল উদ্ধার করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এক কাউন্সিলর প্রার্থীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে লাল্টু ইসলাম রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি নিজেকে প্রিসাইডিং কর্মকর্তা পরিচয় দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদসহ বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page