July 14, 2026, 1:21 pm
শিরোনামঃ
স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী দেশের ৫৯ উপজেলা বন্যাকবলিত ; ৫৪ জন নিহত : দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বাংলাদেশে ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধির দায়িত্ব নিলেন স্টিভেন রড্রিগেস রূপপুর বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় প্রশিক্ষণ নিয়েছেন ১,৩৩৬ বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ায় লরিতে দুর্বৃত্তদের হামলা ; চট্টগ্রামের মিরসরাই থেকে চালকের মরদেহ উদ্ধার ময়মনসিংহে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার আগামী শুক্রবার ভেঙে দেওয়া হবে ইসরায়েলের সংসদ ; নির্বাচন অক্টোবরে আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করলো যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র জলদস্যু রাষ্ট্রে পরিণত হবে : ব্রাজিলের প্রেসিডেন্ট ঝিনাইদহের মহেশপুরে ড্রেন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

পাবনায় ৭ ওয়ান শুটারগানসহ ১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনা সদর উপজেলা থেকে সাতটি দেশি ওয়ান শুটারগানসহ কিরন (৩৩) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা। এ সময় অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মুহিদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আটক কিরণ পাবনা সদর উপজেলার চক পৈলানপুর উত্তরপাড়ার একরামুল হক সিদ্দিকীর ছেলে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে পাবনা সদর উপজেলার চক পৈলানপুর উত্তরপাড়ায় অস্ত্র উদ্ধার অভিযান চালিয়ে সাতটি দেশি ওয়ান শুটারগানসহ অবৈধ অস্ত্র ব্যবসায়ী কিরণকে আটক করা হয়। এ সময় অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কিরণ দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনাসহ বিভিন্ন জেলায় অবৈধ অস্ত্র কেনা-বেচা করে আসছিল।

এ ঘটনায় পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা শেষে উদ্ধার আলামতসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page