July 28, 2026, 5:08 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে করোনায় ঝরেপড়া ৪৫০ কন্যা শিশু ফিরলো স্কুলে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রামে করোনাকালে বিদ্যালয় থেকে ঝরেপড়া ৪৫০ জন কন্যা শিশুকে স্কুলমুখী করল বেসরকারি সংস্থা গুডনেইবার বাংলাদেশ’র ব্যাক টু স্কুল প্রকল্প। সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে তারা এই সফলতা অর্জন করে।

এ উপলক্ষে বুধবার দুপুরে যাত্রাপুর চাকেন্দা খানপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাক টু স্কুল প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুর গফুর।

এসময় আরো বক্তব্য রাখেন- যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, যাত্রাপুর চাকেন্দা খানপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, গুড নেইবার বাংলাদেশ’র চর ডেভেরপমেন্ট প্রোগ্রামের সহকারী ম্যানেজার কালাম উদ্দিন, আইজি অফিসার এলভিস বাপ্পা কির্তনীয় প্রমুখ।

বক্তারা জানান, ব্যাক টু স্কুল প্রকল্পের মাধ্যমে কন্যা শিশুদের যাতায়াতসহ সব উপকরণ সহায়তা প্রদান করা হয়। এতে অভিভাবকরা উৎসাহিত হয়ে কন্যা শিশুদের আবারো স্কুলে পাঠান। তবে প্রকল্পটি ক্লোজ হয়ে যাওয়ায় এই কন্যা শিশুরা আর সহায়তা পাবেন না।

আজকের বাংলা তারিখ



Our Like Page