November 27, 2026, 8:56 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক

ইয়ানূর রহমান : যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ আইশা আক্তার নামে এক নারীকে আটক করেছে এস আর বি-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরতলীর মাগুরা রোডের বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স। আটক আইশা আক্তার যশোর রেলগেট পশ্চিমপাড়ার সোহেল হোসেনের স্ত্রী।

এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাসযোগে ঢাকা থেকে যশোরে মাদকের বড় একটি চালান আসছে। এ তথ্যের ভিত্তিতে এসআরবি-৬ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল যশোর বাহাদুরপুর স্কুল মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন আইশা আক্তারকে আটক করে তল্লাশি করা হলে তার পায়ের সঙ্গে বেঁধে রাখা অভিনব কায়দায় বাঁধা অবস্থায় ৯৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page