July 12, 2026, 10:10 pm
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

জাপান-বাংলাদেশ সম্পর্কের নতুন দিগন্ত মেট্রোরেল : জাপানী রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম ও বহুল প্রতীক্ষিত মেট্রোরেল উদ্বোধন করেছেন। এই প্রকল্পের অন্যতম অংশীদার জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন। তিনি বলেন, মেট্রোরেলের এই মুহূর্তটি জাপান-বাংলাদেশ সম্পর্কের জন্য মাহেন্দ্রক্ষণ। দুই দেশের সম্পর্কের মধ্যে এটি নতুন দিগন্তের সূচনা করবে।

বক্তব্যের শুরুতেই উপস্থিত জনতাকে সালাম দিয়ে রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, ‘শুভ অপরাহ্ণ।’এ সময় সমাবেশে উপস্থিত অতিথিরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

মেট্রোরেলের ফলক উন্মোচন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের সকল মানুষকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন ইওয়ামা কিমিনোরি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “এটি বাংলাদেশের অন্যতম বড় প্রকল্প।”

প্রসঙ্গত, মেট্রোরেলের এই নির্মাণের সঙ্গে শুরু থেকে জড়িত ছিল জাপান। এই প্রকল্পে মোট ব্যয় হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দেওয়া হচ্ছে ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা। এ ছাড়া ঋণ নেওয়া হয়েছে ১৯ হাজার ৭১৮ কোটি টাকা, যা আসছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) থেকে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page