September 16, 2026, 8:12 pm
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ঋণের দায়ে গলায় ফাঁস দিয়ে ইউপি সদস্যের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : ঋণের দায়ে জর্জরিত হয়ে পারিবারিক অশান্তি কারণে শেষ পর্যন্ত আত্নহত্যার পথ বেছে নিলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের ইউপি সদস্য ওলিয়ার রহমান (৫৫)। তিনি ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর রাতে নিজ বাড়ীতে গলাই ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। তিনি নেপা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন ও কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইউপি সদস্য ওলিয়ার রহমান এলাকায় কিছু দায় দেনাসহ পারিবারিক কিছু সমস্যার কারনে আত্নহত্যা করেছে।

খবর পেয়ে মহেশপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, ইউপি সদস্য ওলিয়ার রহমানের লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে ময়না তদন্তর জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page