April 6, 2026, 5:19 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে ট্রাকের সাথে প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সুয়াদি নামক স্থানে ট্রাকের সাথে প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- ভাঙ্গার আতাদী গ্রামের লাবনী আক্তার (৩৮), তার মেয়ে সুরাইয়া (১৭) ও জয়নাব (৩)। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানা পুলিশ জানায়, সকালে পৌনে আটটার দিকে ঢাকা থেকে ভাঙাগামী একটি প্রাইভেটকার একই দিকে যাওয়া একটি ট্রাকের পেছন দিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে প্রাইভেটকারের যাত্রী লাবনী আক্তার মারা যায়। মারাত্বক আহত অবস্থায় লাবনী আক্তারের দুই মেয়ে সুরাইয়া ও জয়নাবকে স্থানীয় ভাঙা হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তারা মারা যায়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাইম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতদের গ্রামের বাড়ী ফরিদপুরের ভাঙা উপজেলায়। নিহতদের লাশ ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page