September 17, 2026, 3:15 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জের মোবাইল নাম্বার জালিয়াতি করে ভাতার টাকা আত্মসাৎ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক বিধবা নারীর ভাতার টাকা জালিয়াতির অভিযোগ উঠেছে । ফলে টানা ৪ বছর খাতা-কলমে ভাতাভোগীর নাম থাকলেও বঞ্চিত হচ্ছে পাপ্য সুবিধা থেকে। এই ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ী গ্রামের মৃত চিত্ত বাড়ৈর স্ত্রী অপর্ণা বাড়ৈ চার বছর আগে সাবেক ইউপি সদস্য শান্তি রঞ্জন মল্লিকের কাছে একটি বিধবা ভাতার আবেদন করলে তিনি কাগজ পত্র জমা দিতে বলে। এরপরে অপর্ণা বাড়ৈ তার কাগজপত্র জমা দিলে শান্তি রঞ্জন মল্লিক তাকে কাগজপত্রে ঝামেলার কথা বলে ফিরিয়ে দেয়।

পরবর্তীকালে স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ী নতুন ইউপি সদস্য দুলাল বাড়ৈর কাছে পুনরায় ভাতা কার্ড আবেদন করলে তিনি জানায়, বিধবা ভাতাভোগীর তালিকায় অপর্ণা বাড়ৈর নাম আগে থেকেই রয়েছে।

সে ০১৭৬৫১৮*** নগদ নাম্বারে টাকা উত্তোলন করে আসতেছে। অতঃপর ওই নাম্বারের খোঁজ নিলে জানা যায় সাবেক ইউপি সদস্য শান্তি রঞ্জন মল্লিক জালিয়াতি করে ভাতার কার্ডে স্থানীয় শচীন্দ্রনাথ বাড়ৈর নগদ নাম্বার যোগ করে সুবিধা নিয়ে আসছেন।

এই বিষয়ে সাবেক ইউপি সদস্য শান্তি রঞ্জন মল্লিকের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন,  আমি ওই নারীর আইডি কার্ডে তার নাম্বার লিখে জমা দিতে বলেছিলাম, হয়তো সে ভুল করে অন্য কারোর নাম্বার দিয়েছেন। এখানে আমার কিছুই করার ছিল না।

নাম্বার জালিয়াতি করে টাকা উত্তোলনের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের কাছে জানতে চাইলে বলেন, এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page