September 21, 2026, 5:29 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

গাইবান্ধার কাঠের গুড়ার বস্তায় ১ হাজার ৪৮ বোতল ফেন্সিডিল; গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাঠের গুড়ার চারটি বস্তায় ভরে একটি বড় মাদকের চালান আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) লালমনিরহাট থেকে ঢাকায় পাচারের সময় ১ হাজার ৪৮ বোতল ফেন্সিডিলের চালানের সঙ্গে দুই মাদক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে মাদকের চালানটি আটকের কথা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ থানায় আয়োজিত মিট দ্য প্রেস-এ গাইবান্ধার নবযোগদানকৃত পুলিশ সুপার মো: কামাল হোসেন আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গাইবান্ধা জেলা পুলিশের নিয়মিত মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকা-রংপুর মহাসড়কের কামারদহ ইউনিয়নের বকচর নামক স্থানে ঢাকাগামী একটি মালবাহী পিকআপ তল্লাশি করা হয়। এ সময় হলুদ-সবুজ রঙের ওই পিকআপ গাড়িতে (ঢাকা মেট্রো-ন-১১-৯৩৪৯) রাখা ২৫টি কাঠের গুড়ার বস্তার মধ্যে ৪টি বস্তায় কৌশলে রাখা এই বিপুল পরিমাণ ফেন্সিডিলের চালানটি আটক করা হয়।

এ সময় মাদক বহনকারী দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, মো: ইমরান আলী ও  রবিউল ইসলাম। তাদের দুজনেরই বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পাটগ্রাম সাহেবডাঙ্গা গ্রামে।

গোবিন্দগঞ্জ থানায় মাদক আইনে গতকালই একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিনসহ সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স ভূমিকা নিয়ে অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদকর্মীদের জানান নতুন পুলিশ সুপার মো. কামাল হোসেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page