November 19, 2026, 7:13 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা ; ১ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাটে সেনাবাহিনীতে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের প্রধান আব্দুল বারিক বাকীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার দুপুরে জেলার কালাই উপজেলার মোলামগাড়ী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। জয়পুরহাট র‌্যাব ৫ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক আব্দুল বারিক বাকী জেলার কালাই উপজেলার কাদিরপুর গ্রামের আইজ উদ্দিনের ছেলে।

র‌্যাব সুত্র জানায়, আব্দুল বারিক বাকীসহ এই চক্রের সদস্যরা ২০১৭ সাল থেকে ভূয়া নিয়োগপত্র প্রদান করে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। সেনাবাহিনীতে চাকরি দেওয়ার জন্য দুই প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র দেন।

পরে ওই পদে যোগ দিতে যাওয়ার সময় দুই প্রার্থী তাদের ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯টি ভূয়া নিয়োগপত্রসহ তাকে আটক করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page