September 10, 2026, 8:57 pm
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ভিক্ষুকদের স্বাবলম্বী হতে সহায়তা করছে সরকার : খাদ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের ফলে ভিক্ষুকের সংখ্যা কমেছে। প্রধানমন্ত্রীর নানামুখী সামাজিক উদ্যোগে আয়বর্ধক কাজের মাধ্যমে ভিক্ষুকরা সম্মানের পেশায় ফিরছেন।

সেই সঙ্গে বর্তমান সরকার ভিক্ষুকদের স্বাবলম্বী হতে সহায়তাও করে আসছে বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায়, দু:স্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তার ক্ষেত্র প্রসারিত করেছে। রাষ্ট্রীয় পর্যায়ে দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্কভাতা দেওয়া হচ্ছে। বছরের শুরুতে বিনামূল্যে বই ও দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করে সরকার শিক্ষায় সহায়তা দিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, কৃষক বান্ধব সরকার কৃষকের সারে রেকর্ড পরিমাণ ভর্তূকি দিয়ে যাচ্ছে। বিদ্যুৎ, বীজ ও কৃষি উপকরণ সহজলভ্য করায় কৃষকের উৎপাদন বেড়েছে বহুগুণ।

দেশে খাদ্যের কোন সংকট হবে না, আর দুর্ভিক্ষের তো প্রশ্নই আসে না বলে উল্লেখ করেন মন্ত্রী।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফারুক সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম ও ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নাঈম বক্তব্য রাখেন।

পরে খাদ্যমন্ত্রী সুবিধাভোগীদের মাঝে শীতবস্ত্র ও ছাগল বিতরণ করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page