September 21, 2026, 4:30 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে ফেরি করে অ্যালকোহল বিক্রির দায়ে অটোরিকশাচালক গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর কবিরহাটে হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে ফেরি করে অ্যালকোহল বিক্রির সময় মো. সবুজ (৩৫) নামে এক অটোরিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২৩০ বোতল অ্যালকোহল (স্পিরিট) ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মালিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার সবুজ ধানসিঁড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর জগদানন্দ গ্রামের আবুল হাসেমের ছেলে। তবে এসময় মালিপাড়া গ্রামের ওবায়দুল হকের ছেলে মাদক কারবারি বাটু (৪০) পালিয়ে যান।

পুলিশ জানায়, হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে ফেরি করে মাদক বিক্রির অভিযোগে বিশেষ অভিযান চালানো হয়। রাত সাড়ে ১০টার দিকে সুন্দলপুর ইউনিয়নের কালামুন্সি বাজার থেকে আলীপুর যাওয়ার পথে মালিপাড়ায় চেকপোস্টে সিএনজিচালিত অটোরিকশা থেকে ২৩০ বোতল অ্যালকোহলসহ (স্পিরিট) অটোচালক সবুজকে গ্রেফতার করা হয়। এসময় একজন পালিয়ে যায়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, প্রতিটি বোতলের গায়ে ৯০ ভাগ অ্যালকোহল লেখা রয়েছে। গ্রেফতার সবুজ ও পলাতক বাটুর বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। পরে সবুজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাটুকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। তাদের দুইজনের বিরুদ্ধে আগেরও মাদকের মামলা রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page